ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দেশে করোনায় ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১৭১

নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসে একদিনে রেকর্ড সংখ‌্যক মৃত্যু ও আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।

এ সময়ে নতুন করে আরও ৩ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জনে।

এর আগে গত ২ জুন একদিনে সর্বোচ্চ ২ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া, ৭ ও ৮ জুন সর্বোচ্চ ৪২ জন করে মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (৯ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪ জনের নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫ জনের নমুনা। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

তিনি জানান, নিহতদের মধ‌্যে ৩৩ জন পুরুষ, ১২ জন নারী। ২৮ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের আটজন, রাজশাহী বিভাগের দুইজন, সিলেটের দুইজন ও রংপুর বিভাগের দুইজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৫৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪২৮ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

দেশে করোনায় ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১৭১

আপডেট টাইম : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০