ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনীতে দুই পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এই বিষসহ মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ জুন) দুপুরে নোয়াখালী–ফেনী মহাসড়কের দক্ষিণ কাশিমপুরের মা দরবার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আটক ইকবাল হোসেন

ফেনী র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর একজন পালিয়ে যায়। আটককৃত মো. ইকবাল হোসেন নোয়াখালী জেলার সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার লাতু মিয়ার ছেলে। এসময় তার সঙ্গে থাকা নম্বরবিহীন একটি মোটরসাইকেল, একটি মোবাইল সেট, দুটি সিম ও একটি মেমো বই জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত ইকবাল আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। সাপের এসব বিষ দেশের নানা এলাকা থেকে সংগ্রহ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

আপডেট টাইম : ১০:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০