ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১৯০জন

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হলো।

এ সময়ে নতুন করে আরও ৩ হাজার ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪ হাজার ৮৬৫ জনে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্তের মাত্র ৩ মাসেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

বুধবার (১০ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করনা হয়েছে ১৬ হাজার ৯৯৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৫ জনের নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪৬০ জনের নমুনা। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৪ জন নারী। ২৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের সাতজন, রাজশাহী বিভাগের একজন, সিলেটের একজন, বরিশাল দুইজন ও ময়মনসিংহ বিভাগের একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৩৮ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯৬৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১৯০জন

আপডেট টাইম : ০৮:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০