ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন কার্যকরে সবাইকে এগিয়ে আসার অনুরোধ মেয়রের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন কার্যকর করতে জনসাধারণকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘সবার সহযোগীতা পেলে পূর্ব রাজাবাজারকে রেড জোন থেকে গ্রিন জোনে নিয়ে আসতে পারবো।

বুধবার (১০ জুন) এক ভিডিও বার্তায় মেয়র এ অনুরোধ জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসাবে আমরা কাজ করছি। এই কাজের মধ্যে সবার সহযোগী অবশ্যই দরকার। আমরা এরইমধ্যে নাজনিন স্কুলে কন্ট্রোল রুম খুলেছি এবং সেখানে কোভিড-১৯ পরীক্ষার জন্য বুথ খোলা হয়েছে। অন্যান্য বুথ তিন ঘণ্টার জন্য খোলা থাকে। কিন্তু এ বুথ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। যাদের করোনা উপসর্গ আছে তারা ওখানে গিয়ে পরীক্ষা করাতে পারবেন। জনসাধারণকে এ বিষয়ে সহযোগীতার জন‌্য এগিয়ে আসতে আমি অনুরোধ করবো। সবার সহযোগীতা পেলে রেড জোন থেকে গ্রিন জোনে আসতে পারবো।’

তিনি বলেন, ‘লকডাউনে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। কারণ বের হলে সংক্রমিত হতে পারেন। আপনি, আপনার পরিবার সুস্থ থাকলে শহর সুস্থ থাকবে, দেশও সুস্থ থাকবে। সেই সুস্থতার জন্য আমি আপনাদের সহযোগীতা চাই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লকডাউন কার্যকরে সবাইকে এগিয়ে আসার অনুরোধ মেয়রের

আপডেট টাইম : ০৮:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০