ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চাঁদপুর জেলা পুলিশের ২২ সদস্য করোনা আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা পুলিশের ২২ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুন) পর্যন্ত জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হন। এর মধ্যে রয়েছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৯ জন এসআই (সহকারী পরিদর্শক), একজন এএসআই (সহকারী উপ-পরিদর্শক) ও কনস্টেবল।

পুলিশ জানায়, আক্রান্তদের মধ্যে সদর থানার আট জন, হাইমচর থানার চার জন, কচুয়া থানার দুই জন, শাহরাস্তি থানার দুই জন, সদরের একজন ট্রাফিক পুলিশ, পুলিশ লাইনসের চার জন, জেলা পুলিশ হতে নৌপুলিশে প্রেষণে কর্মরত একজন রয়েছেন। তাদের মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন পুলিশ সদস্য।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘প্রথম থেকেই ব্যারাকগুলো ভাগ করা হয়েছে। জেলার পুলিশ সদস্যদের তিন ভাগে ভাগ করে আলাদা করে ফেলেছিলাম। এছাড়া আমরা হোটেল ভাড়া করেছিলাম। আগে যেখানে তিনজন থাকতো সেখানে এখন একজন থাকছেন। এই কারণে কিছুটা রক্ষা পেয়েছি। এরপরও যখন পুলিশ সদস্যরা ডিউটি করতে বাইরে যান, রোগী সংস্পর্শে যান, জানাজায় যান তখন ঝুঁকি বেড়ে যায়।

তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন। নতুন আরও কয়েকজন যোগ হওয়ার অপেক্ষায় আছেন। আমরা চেষ্টা করেছি তাদের আলাদা রেখে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

চাঁদপুর জেলা পুলিশের ২২ সদস্য করোনা আক্রান্ত

আপডেট টাইম : ১০:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০