ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বর্ণের দাম কমছে

অর্থনৈতিক প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। যা বর্তমানে স্বর্ণ আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপিত ছিল।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে বিদেশ থেকে স্বর্ণ আনতে ১৫% ভ্যাট দিতে হতো আমদানিকারকদের। প্রস্তাবিত বাজেটে এ ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে স্বর্ণের দাম কমতে পারে।

চোরাচালান প্রতিরোধ, ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির লাইসেন্স দিয়েছে সরকার। এরপর থেকেই ব্যবসায়ীরা আমদানির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বাজেট প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার দুপুরে জতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে আগামী বাজেটের অনুমোদন দেয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট। এবারের বাজেটের শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

স্বর্ণের দাম কমছে

আপডেট টাইম : ১০:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০