ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনে জিতলো সেভিয়া

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার আগে সর্বশেষ ১০ মার্চ স্প্যানিশ লা লিগায় কোনো ম্যাচ হয়। অবশেষে করোনা সঙ্কট কাটিয়ে ৯৩ দিন পর লা লিগায় ফিরলো ম্যাচ। আর ফেরার ম্যাচে সেভিয়া দুই ব্রাজিল-আর্জেন্টাইন ফুটবলারের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে।

রিয়াল বেটিসকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার বাকি মৌসুমের শুরু করলো সেভিয়া। এই জয়ে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলো সেভিয়া। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা এবং দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে বেটিসের অবস্থান ১২।

এদিন সেভিয়ার র‌্যামন সানচেজ স্টেডিয়ামে খেলা শুরুর আগে করোনাভাইরাসে মৃত ব্যাক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। দর্শকশূন্য মাঠে এদিন ডাগ আউটে থাকা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের দেখা গেছে মাস্ক ব্যবহার করতে।

নিজেদের মাঠে শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে সেভিয়া। ম্যাচের ১০ মিনিটের সময় গোলের সুযোগও পান আর্জেন্টাইন লুকাস ওকাম্পাস। তবে গোলপোস্টে লেগে বল ফিরে যায়। পরবর্তীতে খেলার প্রথমার্ধ গোলশূন্য নিয়ে পার করে দুই দল।

ম্যাচের ৫৬ মিনিটে ডি-বক্সের ভেতর সেভিয়ার লুক ডি ইয়ংকে মার্ক বারত্রা ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর সেখান থেকে সফল স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে নেন ওকাম্পোসই। চলতি লা লিগায় এটি আর্জেন্টাইন উইঙ্গারের ১১তম গোল। ১৯ গোল নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। ছয় মিনিট পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দোর গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।

এদিকে ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। পরের দিন নিজেদের মাঠে এইবারের বিপক্ষে খেলবে রিয়াল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনে জিতলো সেভিয়া

আপডেট টাইম : ১২:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০