ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দেশে করোনায় ৪৬ জনের মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড ৩৪৭১ জন

নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংখ‌্যক মৃত্যু। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৫ জনে।

এ সময়ে নতুন করে আরও তিন হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১ হাজার ৫২৩ জনে।

এর আগে গত ৯ জুন করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়। তিন দিনের ব‌্যবধানে আগের দিনের রেকর্ড ছাড়িয়ে আজ ৪৬ জনের মৃত্যু হলো। ওই দিন ৩ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

শুক্রবার (১২ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৯৫০ জনের। সারা দেশে ৫৯টি ল্যাবে ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২ জনের। মৃত্যুদের মধ্যে ৩৭ জন পুরুষ, ৯ জন নারী। ১৯ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগে ১১ জন। বাকিরা অন্য বিভাগের।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ১০০ বছরের উপরে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৩৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ১৪ হাজার ৭৩ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দেশে করোনায় ৪৬ জনের মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড ৩৪৭১ জন

আপডেট টাইম : ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০