ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মৃত্যুর আগে প্রিয়জনদের সঙ্গে কথা বলেন সুশান্ত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই অভিনেতার বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত। গতকাল রোববার আনুমানিক দুপুর পৌনে ১টার দিকে নিজের শোবার ঘরে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এর আগে প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলেন এই অভিনেতা। সুশান্তের সঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করেছেন মহেশ শেঠি। তার সঙ্গে শেষ কথা হয়েছে এই অভিনেতার। তারও আগে সকাল সাড়ে নয়টার দিকে বোনের সঙ্গে কথা বলেছেন তিনি।

শনিবার রাতে নিজের বাসাতেই বন্ধুদের সঙ্গে গেট টুগেদার করেন সুশান্ত। সকালে দরজায় কড়া নাড়ার পর কোনো সাড়া না পেয়ে গৃহকর্মী চাবি দিয়ে দরজা খোলে। এরপর সুশান্তকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। পরবর্তী সময়ে পুলিশ ও অন্যদের খবর দেয়।

এদিকে সুশান্তকে হারিয়ে শোকাহত তার সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার প্রতি শোক প্রকাশ করছেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

মৃত্যুর আগে প্রিয়জনদের সঙ্গে কথা বলেন সুশান্ত

আপডেট টাইম : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০