ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভার্চুয়াল ইউনিভার্সিটি করবে আইসিটি বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে ভার্চুয়াল ইউনিভার্সিটি করবে আইসিটি বিভাগ।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে বাণিজ্যিক কার্যক্রম প্রসারে শিগগিরই একটি ভার্চুয়াল ইউনিভার্সিটি অব মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন চালু করা হবে। এতে আইবিএ এর সার্টিফিকেট কোর্স থাকবে।

মঙ্গলবার (১৬ জুন) ভার্চুয়াল মাধ্যমে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে বাণিজ্যিক কার্যক্রমকে পরিবর্তন করছে কোভিড-১৯। তাই যে পেশা বা অবস্থানেই থাকি না কেন প্রত্যেকটি স্থানেই সবাইকে কাটিং এজ প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। নতুন ধরনের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে সক্ষম হচ্ছি। প্রযুক্তি সেবায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রেই এআই, রোবটিকস, বিগ ডেটাসহ অন্যান্য প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হবে।’

পলক বলেন, ‘গত ১০০ দিন সামাজিক দূরত্বে থেকেও ইন্টেলেকচুয়ালি সংযুক্ত থেকেছি। আমাদের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, অফিস কোনো কিছুই পিছিয়ে নেই।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতিতে ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহার বেড়েছে। বাণিজ্যিক ব্যবহার বেড়েছে ৫০ শতাংশ। ৫০ লাখের বেশি মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।’

করোনা পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে শুরু হয়েছে এসিএমপি ৪.০ গ্রীষ্মকালীন এই প্রশিক্ষণ কর্মসূচি। নিউ নরমাল পরিস্থিতে কর্মী ঝড়ে পড়া কমিয়ে ব্যবসায় সম্প্রসারণের বিভিন্ন মডিউল নিয়ে ৪টি ব্যাচে তিন মাসের এই কর্মসূচিতে প্রশিক্ষণ নিচ্ছে ২২৮ জন মিড ম্যানেজমেন্টে কর্মরত পেশাজীবী।

আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের অধীনে ১৪তম-১৭তম ব্যাচের এই প্রশিক্ষণ কর্মসূচিতে সপ্তাহে ৩-৪ দিন অনলাইনে ক্লাস হবে। ১২ সেশনে অনুষ্ঠিত হবে ৮০টি ক্লাস। প্রতিদিনই পরীক্ষা হবে। আর সনদ পেতে কমপক্ষে ৭০ শতাংশ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভার্চুয়াল ইউনিভার্সিটি করবে আইসিটি বিভাগ

আপডেট টাইম : ০৫:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০