ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার

চান্দিনায় প্রাইভেটকারে রড নিক্ষেপ করে লুটপাট

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারে রড নিক্ষেপ করে চালক ও যাত্রীদের মারধর, টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটেছে। বুধবার (১৭ জুন) রাতে চান্দিনা থানায় এনিয়ে মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের হামলা ও মারধরে চালকসহ ছয় জন আহত হয়। পরে তারা পার্শ্ববর্তী গৌরিপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। ছিনতাইকারীদের হামলায় আহত সবার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্ধি ও দারিগাঁ গ্রামে।

আহত এরফানুর রহমান লিটন জানান, মঙ্গলবার রাতের খাবার খেতে প্রাইভেটকারে করে হোমনা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার মিয়ামী হোটেলে যাই। খাওয়া শেষে হোমনার উদ্দেশে রওনা হই বন্ধু মনির, হিমেল, আশিক ও মামাতো ভাই মজিদকে সঙ্গে নিয়ে। তখন রাত একটা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। চান্দিনার খাদঘর এলাকায় পৌঁছলে হঠাৎ গাড়ির মধ্যে বিকট শব্দ হয়। মনে হলো গাড়ির রিঙ ভেঙে গেছে। ২০০ গজ সামনে গিয়ে চালক গাড়ি থামালে সমস্যা চিহ্নিত করতে সবাই নেমে পড়ি। ঠিক রাস্তার বাম পাশ থেকে ছিনতাইকারীরা এসে আমাকে এবং বন্ধু হিমেল, আশিক ও মামাতো ভাই মাজেদকে লোহার রড দিয়ে আঘাত করতে থাকে। গাড়িচালক কালুর মাথায় পেছন থেকে দা দিয়ে কোপ দেয়। ছিনতাইকারীরা আমার এবং আমার বন্ধুদের কাছে থাকা নগদ প্রায় ৬৫ হাজার টাকা, আই ফোনসহ বিভিন্ন ব্রান্ডের পাঁচটি মোবাইল ফোন সেট, এক ভরি ওজনের স্বর্ণের চেনসহ সঙ্গে থাকা যাবতীয় মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। জড়িত ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’

চান্দিনায় প্রাইভেটকারে রড নিক্ষেপ করে লুটপাট

আপডেট টাইম : ১০:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০