ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

দেশে করোনায় ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৪৩

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৮৮ জনে।

নতুন করে আরও ৩ হাজার ২৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৯ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৪২ হাজার ৯৪৫ জন সুস্থ হয়েছে। ১৬ হাজার ৩২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৫ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮ জনের নমুনা।

নিহতদের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। এরমধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রামের, ৪ জন ময়মনসিংহ বিভাগের। এছাড়া, রাজশাহী ও খুলনায় ২ জন করে ৪ জন, বরিশাল ও সিলেটে ১ জন করে ২জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছেন। এছাড়া, ৬৮৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছে ১৮ হাজার ৫৫৫ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

দেশে করোনায় ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৪৩

আপডেট টাইম : ০৮:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০