ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রজনীকান্তের বাড়িতে বোমা আতঙ্ক, পুলিশের তল্লাশি

বিনোদন ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যেই নতুন এক ঘটনায় বেশ আতঙ্কে দিন কাটল ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের।

দক্ষিণী এই তারকার বাড়িতে বোমা হামলা হতে যাচ্ছে এমন খবর পেয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

তামিল সংবাদমাধ্যম নিউজ৭’র খবরে বলা হয়েছে, গত ১৮ জুন বিকালে চেন্নাই পুলিশের অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে জরুরি নম্বরে (১০৮) একটি ফোন আসে। সেখানে কোনো এক ব্যক্তি জানান, রজনীকান্তের চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে বোমা রাখা রয়েছে। খবর পেয়েই অভিনেতার বাড়িতে তৎক্ষণাৎ ডগ ও বম্ব স্কোয়াড নিয়ে হাজির হয় চেন্নাই পুলিশের একটি টিম।

কিন্তু করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রজনীকান্তের পরিবার পুলিশ দলকে প্রথমে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়নি।

অনেকক্ষণ বাড়ির বাইরে অপেক্ষার পর চেন্নাই পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা রজনীকান্তকে ফোন করে কোনোরকম ঝুঁকি নিতে চান না বলে জানান। তারপরই বোম্ব স্কোয়াডকে বাড়িতে ঢুকতে দেয় পরিবার।

এরপর চিরুনি তল্লাশি করে অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে আসা ওই ফোনের বক্তব্যের সত্যতা খুঁজে পায়নি চেন্নাই পুলিশ।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এটি ‘প্রাঙ্ক’ কল ছিল। করোনাকালে এমন রসিকতা কে করেছে তার খোঁজে নেমেছে পুলিশ।

এদিকে বোমা আতঙ্কের খবর ছড়িয়ে যাওয়ার পর পর প্রিয় অভিনেতার বাড়ির সামনে ভিড় জমান ভক্তরা। করোনাকালে সেই কৌতুহলী জনতার ভিড় সামাল দিতে গিয়ে হিমসিম খেতে হয় পুলিশ বাহিনীকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রজনীকান্তের বাড়িতে বোমা আতঙ্ক, পুলিশের তল্লাশি

আপডেট টাইম : ০৯:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০