ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

প্রিয়জনের লোকেশন জানাবে ‘প্রিয়’ অ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রিয়জনের লোকেশন জানার সুবিধা দিতে ‘লুপ’ নামক নতুন একটি ফিচার চালু করেছে ‘প্রিয়’ অ্যাপ। এই ফিচার ব্যবহার করে প্রতিমুহূর্তে লোকেশন জানা যাবে।

এ বিষয়ে প্রিয়’র প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন জানান, অনেক সময়ই সন্তানরা বাসার বাইরে বের হলে বাবা মায়েরা দুশ্চিন্তায় থাকেন। কিংবা কাজের প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে অনেক দূরে থাকতে হয় অনেকের, ঠিকমতো তাদের খোঁজও অনেক সময় নেওয়া সম্ভব হয় না। অনেকে প্রবাসে থাকেন, কিন্তু বাবা-মা, স্ত্রী-পরিবার-পরিজন থাকেন দেশে। যখন-তখন চাইলেও হয়তো ফোন করা সম্ভব হয় না। প্রিয়জনদের এই দূরত্ব ঘুচাবে ‘লুপ’।

তিনি বলেন, ‘প্রিয়’ অ্যাপ থেকে আপনজনদের ‘লুপ’ করলে আপনি যেমন তাদের অবস্থান দেখতে পাবেন, তেমনি তারাও আপনার অবস্থান দেখতে পাবে। দূরত্ব দেখানোর পাশাপাশি ‘লুপ’ এ থাকা ম্যাপের মাধ্যমে একদম নিখুঁতভাবে অবস্থান সম্পর্কে জানা যাবে।’

গুগল প্লে স্টোর থেকে ‘প্রিয়’ অ্যাপ ডাউনলোড করে এ সুবিধা পেতে অ্যাপের ‘এক্সপ্লোর’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে ‘অ্যাড পিপল ইন লুপ’ নামের একটি অপশন আসবে। এই অপশনে ক্লিক করলে স্ক্রিনের উপরে একটি সার্চ বার আসবে এবং নাম, ফোন নম্বর বা ই-মেইল আইডি লিখে সার্চ করে যেকাউকে লুপে অ্যাড করা যাবে। এবার তার আইডিতে ক্লিক করে ‘লুপ রিকোয়েস্ট’ বাটনে ক্লিক করলে তিনি একটি রিকোয়েস্ট পাবেন। অপর প্রান্তের ব্যক্তি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই লুপ হয়ে যাবে। সেবাটি ব্যবহারের জন্য উভয়ের ফোনে এই অ্যাপ থাকতে হবে।

‘লুপ’ ফিচারের মাধ্যমে প্রিয়জনের অবস্থান জানার পাশাপাশি মেসেজও পাঠানো যাবে। খুব শিগগির ভয়েস কল এবং অডিও-ভিডিও মেসেজ পাঠানোর অপশন যোগ হচ্ছে। যেকোনো মুহূর্তে যে কাউকে লুপ তালিকা থেকে বাদ দেওয়া যাবে। লুপ হচ্ছে শুধু পরিচিতজনদের মধ্যে ব্যবহার করার একটি ফিচার। এখানে অপরিচিত কাউকে যুক্ত না করাই নিরাপদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

প্রিয়জনের লোকেশন জানাবে ‘প্রিয়’ অ্যাপ

আপডেট টাইম : ০৯:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০