ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

করোনায় মৃত্যু ৩৯ জনের, নতুন আক্রান্ত ৩৫৩১ জন

নিজস্ব প্রতিবেদক : দিন যতই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকা ততো দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৬৪ জনে।

নতুন করে আরও ৩ হাজার ৫৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।

রোববার (২১ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে এক হাজার ৮৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৭৭ জন সুস্থ হয়েছে। ১৫ হাজার ৭১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫ জনের। ৬০টি ল্যাবে এ পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪ জনের নমুনা।

নিহতদের মধ্যে ৩৫ জন পুরুষ, চারজন জন নারী। এরমধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রামের, খুলনা ও বরিশাল বিভাগে চারজন করে, রাজশাহী বিভাগে দুই জন, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। হাসপাতালে মারা যান ৩৩ জন এবং বাসায় ৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন। এছাড়া, ৬৩১ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছে ১২ হাজার ১৯০ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনায় মৃত্যু ৩৯ জনের, নতুন আক্রান্ত ৩৫৩১ জন

আপডেট টাইম : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০