ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চলতি অর্থবছরের আগের তুলনায় এডিপি’র বাস্তবায়ন কমেছে ১০.৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি (২০১৯-২০) অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার ৫৭ দশমিক ৩৭ শতাংশ। টাকার অংকে যা ১ লাখ ১৫ হাজার ৪২১ কোটি টাকা।

অথচ একই সময়ে গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল প্রায় ৬৭ দশমিক ৯৭ শতাংশ। সে সময় খরচ হয়েছিল ১ লাখ ২০ হাজার ৪৩ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরের আগের বছরের তুলনায় এডিপি’র বাস্তবায়ন ১০ দশমিক ৬ শতাংশ কমেছে। আর তাতে খরচ কমেছে ৪ হাজার ৬২২ কোটি টাকা।

রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

চলতি বছরে এডিপি বাস্তবায়ন হার কম হওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে চলতি বছরের চার মাস আমরা কাজ করতে পারিনি। অনেক প্রকল্পের কাজ থেমে গেছে, ফলে প্রকল্প বাস্তবায়ন হার কম। তবে এখন কাজ শুরু হয়েছে, বাস্তবায়ন বাড়বে। আবারও আমরা ঘুরে দাঁড়াবো।

জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) চলতি অর্থবছরের ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে দেওয়া হয় ৭১ হাজার ৮০০ কোটি টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চলতি অর্থবছরের আগের তুলনায় এডিপি’র বাস্তবায়ন কমেছে ১০.৬ শতাংশ

আপডেট টাইম : ১২:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০