ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

বাংলাদেশে ফেসবুকের সেলস পার্টনার হিসেবে কাজ করবে এইচটিটিপুল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ফেসবুকের জন্য অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল-কে নিযুক্ত করল ফেসবুক। এই নিযুক্তকরণের মানে হলো, এইচটিটিপুল এখন থেকে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এজেন্সিগুলোকে দক্ষতার সঙ্গে সহায়তা প্রদান করতে পারবে। এছাড়াও স্থানীয় মুদ্রায় লেনদেনের সুযোগ তৈরি করে দেবে, বিশেষ করে বর্তমান অবস্থায় যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস চলমান এবং পরবর্তী সময়ে উন্নতি করার চেষ্টা করছে।

ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেট ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফেসবুক-এর জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। তাই এদেশের মানুষ ও ব্যবসায়িকদের সঙ্গে আরও বেশি সংযুক্ত হওয়া আমাদের কাছে প্রাধান্য পায়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফলভাবে আমাদের সেলস প্রতিনিধিদের কার্যক্রম সম্প্রসারণের পর এইচটিটিপুলকে বাংলাদেশে ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে আনতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, স্থানীয় ও আঞ্চলিক বাজারের উপর এইচটিটিপুলের যে ব্যাপক ধারণা ও দক্ষতা রয়েছে তার মাধ্যমে আমরা বাংলাদেশের স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে এই সঙ্কটময় পরিস্থিতিতে আরো শক্তিশালী হয়ে উঠতে এবং তাদের সম্ভাব্য বিস্তৃতিকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করতে পারব।”

ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল বাংলাদেশের স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে বিনামূল্যে উন্নতমানের ফেসবুক মিডিয়া পরামর্শ দেওয়ার জন্য সুপ্রশিক্ষিত। তারা স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে নতুন ও প্রয়োজনীয় কৌশল শেখাতে ফেসবুক ব্লুপ্রিন্টসহ বিভিন্ন প্রোগ্রাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে। এছাড়াও এইচটিটিপুলের মাধ্যমে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলো বিজ্ঞাপনের জন্য স্থানীয়ভাবে বাংলাদেশি টাকায় ফেসবুককে অর্থ পরিশোধ করতে পারবে যাতে তারা তাদের গ্রাহকের সঙ্গে ফেসবুক অভিজ্ঞতার সর্বাত্মক সুযোগ নিতে পারে।

এইচটিটিপুল ইতোমধ্যে এই অঞ্চলে একটি শক্ত অবস্থানে রয়েছে, তারা পুরো ইউরোপ এবং এশিয়া জুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে প্রতিনিধিত্ব করে ৩০টি শীর্ষস্থানীয় মার্কেটে অবস্থিত স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে ব্যবসা বিকাশ ও উন্নতিকরণে সহায়তা করছে। এছাড়া বিশ্বব্যাপী আরও ১০টি মার্কেটে এইচটিটিপুল ফেসবুক অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

এইচটিটিপুল এশিয়া প্যাসিফিকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানি নাগপাল বলেন, ‘নতুন কোনো দেশে বিজ্ঞাপনের সর্বশেষ সেবাসমূহ আনতে ফেসবুককে সহায়তা করা একটি দারুণ অভিজ্ঞতা। আমরা ইউরোপ এবং ইন্দোচীনে সরাসরি কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ব্র্যান্ড ও এজেন্সিগুলোকে সরাসরি সর্বোচ্চ মানের সহায়তা দিব, যেন ফেসবুক বিজ্ঞাপনের সর্বাত্মক সুবিধা গ্রহণ করে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায় আশাতীত সাফল্য অর্জন করতে পারে।’

অনুমোদিত সেলস পার্টনার স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সাহায্য করে তা জানতে ক্লিক করুন: www.facebook.com/business/m/authorized-sales-partners। এইচটিটিপুল সম্পর্কে আরও জানতে ভিজিট করুন এখানে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা

বাংলাদেশে ফেসবুকের সেলস পার্টনার হিসেবে কাজ করবে এইচটিটিপুল

আপডেট টাইম : ০৩:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০