ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৮০

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫০২ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২২ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫০ জন। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ২৮৭ জনের। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯ জনের নমুনা।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ, পাঁচজন নারী। ১৫ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রামের, রাজশাহী, খুলনায় ও ময়মনসিংহে দুইজন করে, বরিশালে চারজন ও সিলেটে একজন রয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৮০

আপডেট টাইম : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০