ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ। এবারের ইউএন জাতিসংঘ পুরস্কার অর্জন করায় পাবলিক সার্ভিস দিবস বাংলাদেশের জন্য এক ভিন্ন মাত্রার।

আজ সন্ধ্যা ৭টায় (যুক্তরাষ্ট্র ইএসটি সকাল ৯টা) জাতিসংঘ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করবে।

এবারের প্রতিপাদ্য ‘ON THE FRONTLINES : Honouring public servants in the COVID-19 pandemic response’।

প্রতি বছর এই দিনকে সামনে রেখে ৭টি ক্যাটাগরিতে জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ দেয়। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন কার্যক্রমটি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে।

এ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে।

গত ৫ জুন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যু ঝেনমিন কর্তৃক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে প্রদত্ত এক চিঠির বরাত দিয়ে আনুষ্ঠানিকভাবে ভূমি মন্ত্রণালয়কে জাতিসংঘ পুরস্কার অর্জনের বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ১৬ জুন জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বিজয়ী ৭টি দেশের ৭টি প্রতিষ্ঠান কিংবা উদ্যোগের নাম ঘোষণা করে।

বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ‘ই-মিউটেশন’ উদ্যোগ ছাড়াও বতসোয়ানা, ব্রাজিল, মেক্সিকো, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া এবং স্পেনের বিজয়ী সরকারি পরিষেবামুখী উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- ই-শিক্ষা প্ল্যাটফর্ম, নিম্ন আয়ের যুবকদের শিক্ষা, পরিকল্পনা পরিষদ, সহায়তা অধিকার, প্রবীণ স্বাস্থ্যসেবা, বিচারিক কার্যক্রম সম্পর্কিত উদ্যোগ।

২০০৩ সাল থেকে প্রতি বছর ২৩ জুন যথাযোগ্য আনুষ্ঠানিকতার সঙ্গে জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করে। ফোরামে অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্বজুড়ে সরকারি খাতে গৃহীত সর্বোত্তম উদ্ভাবনী উদ্যোগসমূহকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ

আপডেট টাইম : ১২:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০