ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে শর্ত শিথিল

অর্থনৈতিক প্রতিবেদক : করোনার কারণে নির্ধা‌রিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি দেশের অধিকাংশ মানি চেঞ্জার প্র‌তিষ্ঠান। তাই মুদ্রা বিনিময়ের লক্ষ্যমাত্রা অর্জন না হলেও লাইসেন্স নবায়নের সুযোগ পাবে এসব প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ জুন) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিগত সময়ে মানি চেঞ্জার লাইসেন্স নবায়ন করার জন্য মুদ্রা বিনিময় লেনদেন ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন করতে হতো। করোনার কারণে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, বিধিবদ্ধ ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন না করলেও মানি চেঞ্জার লাইসেন্স নবায়নের আবেদন করা যাবে। তবে লাইসেন্স নবায়নের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। ২০২০ সালের জন্য এ সুবিধা বহাল থাকবে।

উল্লেখ্য, মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার বিনিময় করতে হয়। এরমধ্যে ঢাকা ও চট্টগ্রাম সি‌টি অঞ্চলে ব্যবসা করছে এমন মানি চেঞ্জার বছরে কমপ‌ক্ষে ৫ লাখ মার্কিন ডলার, অন্যান্য অঞ্চলে সাড়ে তিন লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বিনিময় করতে হয়। কিন্তু করোনার কারণে মুদ্রা বিনিময়ের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। তাই চলমান পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এই শর্ত শিথিল করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে শর্ত শিথিল

আপডেট টাইম : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০