ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ সিনেমা

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে এটি।

আগামী ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টার-এ স্ট্রিমিং হবে সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন সানজানা সাংঘাই, সাইফ আলী খান প্রমুখ। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন মুকেশ ছাবরা।

এ প্রসঙ্গে ডিজনি হটস্টারের টুইটার অ্যাকাউন্টে সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘একটি ভালোবাসা, আশা ও অসংখ্য স্মৃতির গল্প। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের লিগ্যাসি যেটি সবার মনের মধ্যে সংযুক্ত হবে এবং আজীবন স্মৃতি হয়ে থাকবে। ২৪ জুলাই দিল বেচারা সবার জন্য আসছে।’ সাবস্ক্রাইবার ও নন- সাবস্ক্রাইবার সবাই সিনেমাটি দেখতে পাবেন বলে জানা গেছে।

‘দিল বেচারা’ সিনেমাটি তৈরি হয়েছে ২০১৩ সালে প্রকাশিত জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স; অবলম্বনে। গত ৮ মে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি।

এদিকে প্রিয় তারকার সর্বশেষ সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি চাইছেন না সুশান্ত ভক্তরা। তারা চাইছেন এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাক। টুইটারে চলছে এ নিয়ে প্রতিবাদ। এক ভক্ত লিখেছেন, ‘এটা ঠিক না। আমরা চাই দিল বেচারা প্রেক্ষাগৃহে মুক্তি পাক, যেন আমরা তার প্রতি সম্মান দেখিয়ে সিনেমাটি ব্লকবাস্টার করতে পারি। সেটা হবে সেই সকল বলিউড মাফিয়ার গালে চপেটাঘাত।’

অন্য একজন লিখেছেন, ‘সিনেমাটি ২৪ জুলাই মুক্তি পাচ্ছে। কিন্তু আমরা এটি সিনেমা হলে দেখতে চাই। খুবই হাস্যকর।’

অপর ভক্ত লিখেছেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি চাই না। শেষ সিনেমা বড় পর্দায় চাই। সিনেমা হলে মুক্তি দিন, যাতে করে আমরা তার কাজের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ সিনেমা

আপডেট টাইম : ১২:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০