ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিসিক-ঐক্য ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে অনলাইন বিপণনে

অর্থনৈতিক প্রতিবেদক : ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে বিপণনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও অনলাইন মার্কেটিং প্লাটফর্ম ঐক্য ফাউন্ডেশন।

এখন থেকে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে ‘ঐক্যডটকমডটবিডি’ (www.oikko.com.bd) পাওয়া যাবে।

‘অনলাইনে পণ্য পেতে, বিসিক ঐক্য একসাথে’- এই শ্লোগান নিয়ে শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রির এ কার্যক্রম।

বৃহস্পতিবার (২৫ জুন) বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ জুন) এক অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এবং ঐক্য ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উন্নয়ন উইংয়ের সভাপতি শাহিনা আকতার রেনী এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব দেওয়ান মাহফুজুল হক (অপু মাহফুজ)।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কোভিড-১৯ এর সময়ে উদ্যোক্তাদের পণ্য কেনাবেচায় বিসিককে সঙ্গে করে ঐক্য ফাউন্ডেশন এগিয়ে এসেছে। বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে এমন উদ্যোগ প্রশংসনীয়। শিল্পমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের পণ্যে অনলাইনে বিপণনে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, গত ৬৩ বছর ধরে বিসিক ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তদের নিয়ে কাজ করছে। এ সময়ের ভেতর আমরা দশ লাখ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি। দেশে বর্তমানে যতো উদ্যোক্তা আছে তার অধিকাংশই বিসিক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান ও মাসুদা ইয়াসমিন উর্মি জানান, এমন উদ্যোগ সত্যিই উদ্যোক্তাদের আগামীর চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তা মাকসুদা খাতুন, খাদ্য পণ্যের উদ্যোক্তা মো. মঞ্জুর আলমসহ ঐক্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের তাদের পণ্য ঐক্য স্টোরের মাধ্যমে অনলাইনে বিপণনের জন্য ০১৩০০৩০৯০৯১ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বিসিক-ঐক্য ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে অনলাইন বিপণনে

আপডেট টাইম : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০