ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গণপরিবহনে বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুমকি সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির মধ্যে সরকার নির্দেশিত নিয়ম না মানলে গণপরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিছু পরিবহনের বিরুদ্ধে বেশি ভাড়া আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, ‘করোনা সংক্রমণকালে গণপরিবহনের অধিকাংশ ক্ষেত্রেই যাত্রী সংকট রয়েছে। দূরপাল্লার বাস চলছে স্বল্পসংখ্যক। অথচ কিছু পরিবহন অধিক ভাড়া আদায় করছে, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি বিআরটিএকে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে ডাম্পিংসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বলছি।’

শুক্রবার (২৬ জুন) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেডিক্যাল বর্জ্যের বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা: করোনা সংক্রমণকালে মেডিক্যাল বর্জ্যের বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা করতে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। না হলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা কথা বলেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংক্রমণ রোধ এবং চিকিৎসায় যেসব সুরক্ষা সামগ্রী ব্যবহার করা আছে সেগুলো যথাযথ বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা জরুরি। যত্রতত্র মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারের কৌটা ইত্যাদি সামগ্রী ফেলে রাখায় একদিকে দূষণের প্রবণতা বাড়ছে, অপরদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব পরিত্যক্ত সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা যাতে স্বাস্থ্যসম্মত হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গণপরিবহনে বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুমকি সেতুমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০