ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক : চল্লিশ বছরের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। বিশেষ করে তার নাচ মুগ্ধ করেছে অসংখ্য ভক্তকে।

আজ (২৭ জুন) এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। শুক্রবার (২৬ জুন) রাত ১২টা এক মিনিটে বাসায় পরিবারের সঙ্গে কেক কাটেন। করেনার কারণে বিশেষ কোনো আয়োজন রাখেননি অঞ্জনা সুলতানা।

অঞ্জনা সুলতানা বলেন, রাত ১২টার পর থেকে চলচ্চিত্রসহ আমার পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া এসএমএস ও ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন। সবার ভালোবাসায় আমি মুগ্ধ।

তিনি আরো বলেন, আজকের এই দিনে একটাই চাওয়া বিশ্ব যেন খুব দ্রুত করোনামুক্ত হয়। আমরা যেন কাজে ফিরে যেতে পারি। বিশেষ করে কর্মজীবী মানুষগুলো খুব অসহায়। তাদের পেটে ভাত নেই কাজও পাচ্ছে না। তাদের অবস্থা করুণ। দ্রুত করোনামুক্ত হলে তারা কাজে ফিরতে পারবেন।

অঞ্জনা সুলতানা অভিনয় ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্যের দায়িত্ব পালন করছেন।

অভিনয়, নৃত্য ও মডেলিং এই তিনটিতেই অঞ্জনা সফলতার সঙ্গে কাজ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’। কিন্তু দর্শকের সামনে তিনি প্রথম আসেন মাসুদ পারভেজের ‘দস্যু বনহূর’ সিনেমার মাধ্যমে। নায়করাজ রাজ্জাকের সঙ্গে সর্বাধিক ৩০টি সিনেমার নায়িকাও অঞ্জনা। এর মধ্যে ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রামরহিমজন’, ‘সানাই’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অভিযান’ উল্লেখযোগ্য। ‘পরিণীতা, ‘গাংচিল’, সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জনা। এছাড়াও দুইবার বাচসাস, দুইবার নৃত্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া ১৯৯৮ সালে ভারতীয় উপমহাদেশে নৃত্যে প্রথম হয়ে জিতে নেন হলিউড অ্যাওয়ার্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার জন্মদিন আজ

আপডেট টাইম : ০১:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০