ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক আজ

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক রোববার (২৮জুন) অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিচার কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকটি অনুষ্ঠিত হবে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিকাল সাড়ে ৩ টায়।

সংসদ সূত্র জানায়, গত ২৩ জুন জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।

বিলের বিভিন্ন বিষয় যেমন- মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত, আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় এবং আইনটি পাশ হলে যেসব সুফল পাওয়া যাবে- আলোচনা হবে তা নিয়েই।

বৈঠকে বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা, অধিকতর বিচার বিশ্লেষন ও মতামত গ্রহণের জন্য দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

২৩ জুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবসহ যে কোন দুর্যোগের মধ্যে বিচার কার্যক্রম চালিয়ে নিতে তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ উপস্থাপন করা হয়। ডিজিটাল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালিয়ে নিতে এ আইনটি সংসদে উত্থাপন করা হয়। আইনটি পরীক্ষা-নিরীক্ষা করে ৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। এবিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি চলতি অধিবেশনে এ আইনটি পাশ হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক আজ

আপডেট টাইম : ১২:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০