ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সাড়ে ১০ হাজার উদ্যোক্তা পেলেন এসএমই সুবিধা

অর্থনৈতিক প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের নানামুখি কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ৪৯৮ জন উদ্যোক্তা। এর মধ্যে নারী উদ্যোক্তা ৫৭৩০ জন এবং পুরুষ উদ্যোক্তা ৪৭৬৮জন। এ বছরে পণ্য বাজারজাতকরণ, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের নানামুখি কার্যক্রমের সুবিধা পেয়েছেন তারা।

গতকাল শনিবার প্রতিষ্ঠানের ১৪তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে এ পরিসংখ্যান তুলে ধরেছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম।
বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ এ অনুষ্ঠিত এ সভায় এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ এবং সাধারণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

গত বুধবার এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ’র মৃত্যুতে সভার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাই পর্ষদের একজন সদস্যের প্রস্তাব এবং একজন সদস্যের সমর্থনে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে ১৪তম বার্ষিক সাধারণ সভার সভাপতি মনোনয়ন করা হয়। পরে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮-১৯ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম আরও জানান, ২০১৯ সালে সপ্তম জাতীয় এসএমই পণ্য মেলায় পাঁচ কোটি সাত লাখ টাকার পণ্য বিক্রয় ও নয় কোটি ছয় লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী ৩০৮ জন এসএমই উদ্যোক্তা। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে দেশের আটটি বিভাগের ২৩টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলায় মোট ১০৭২টি এসএমই প্রতিষ্ঠান মোট নয় কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রয় করে এবং ছয় কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়।

তিনি আরও জানান, সেই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে দেশের ২৮টি জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা করা হয় এবং ২০২০-২১ অর্থবছরে দেশের ৩২টি জেলায় এসএমই পণ্য মেলার আয়োজনের পরিকল্পনা করছে এসএমই ফাউন্ডেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সাড়ে ১০ হাজার উদ্যোক্তা পেলেন এসএমই সুবিধা

আপডেট টাইম : ০১:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০