ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু

নিউজ ডেস্ক: পাঁচ দিন বিরতির পর সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক সোমবার (২৯ জুন) শুরু হয়েছে। বেলা ১১টা ১০ মিনিটে সংসদের এ বৈঠক বসেছে।

এর আগে সাত দিন বিরতির পর ২৩ জুন এক কার্যদিবস সংসদ চলে। পরে বৈঠক মুলতবি করা হয়। করোনার কারণে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। ৩০ জুন আগামী অর্থবছরের বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, একের পর এক এমপি ও মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। ইতোমধ‌্যে‌ ১৭০ জন সদস‌্যের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এ অধিবেশনে যোগ দেবেন। প্রবীণ ও অসুস্থ সদস‌্যদের বাজেট অধিবেশনে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে যেন কোরাম পূর্ণ হয়, সেভাবে তালিকা করা হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদ ভবনে আসার অনুমতি দেওয়া হয়নি।

আজ ২৯ জুন ও ৩০ জুন অধিবেশন হবে। শেষ দিন (৩০ জুন) নতুন অর্থবছরের বাজেট পাস হবে।

গত ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। কয়েকদিন চলার পর সংসদের বৈঠক ২৯ জুন বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু

আপডেট টাইম : ০২:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০