ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

চুলে রং করানো স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়!

অনলাইন ডেস্ক: ক্যান্সার হওয়ার নানা কারণ থাকতে পারে। জিনগত এবং পরিবেশের কারণে ক্যান্সার হতে পারে, তেমনি নির্দিষ্ট কোনও কাজ, খাবার বা অভ্যাসের প্রভাবে কান্সার দেখা দিতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। আর বিজ্ঞানীরা সেগুলোকেই নিষেধ বা নিয়ন্ত্রণ করতে বলেন যেগুলো থেকে ক্যান্সারের প্রবণতা বাড়তে পারে।

সম্প্রতি ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণা বলছে, পারমানেন্ট হেয়ার ডাই (চুলের রঙ করানো) মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। অনলাইনে প্রকাশিত ২০১৯ ডিসেম্বরের এই রিপোর্টে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সার বলেছে, পারমানেন্ট হেয়ার ডাই মহিলাদের স্তন ক্যান্সারের প্রবণতা প্রায় ৯ শতাংশ বাড়িয়ে তোলে।

আফ্রিকা ও আমেরিকার মহিলাদের উদাহরণ টেনে ব্যাখ্যা বিশেষজ্ঞরা বলেছেন, যে মহিলারা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহ বা তার বেশি সময় পর পর পারমানেন্ট হেয়ার ডাই করান তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়। তবে সেমি পারমানেন্ট বা টেমপোরারি ডাই কখনওই এর মধ্যে পড়ে না। গায়ের রং কালো হলে পারমানেন্ট হেয়ার ডাই-এ ৬০ শতাংশ ক্যান্সারের ঝুঁকি রয়েছে। গায়ের রং ফর্সাদের ক্ষেত্রে এই ঝুঁকি ৮ শতাংশ।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, যারা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহে চুল স্ট্রেট করান তাদেরও ৩০ শতাংশ বেশি স্তন ক্যান্সারের প্রবণতা রয়েছে। তবে এ নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন এই গবেষকরা।

ত্বক বিশেষজ্ঞরা মনে করছেন, এই উপমহাদেশের মানুষের চামড়ার রং যেহেতু বাদামি, সেক্ষেত্রে মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি পুরোপুরি মুক্ত বলা যাচ্ছে না। এ ধরনের কেমিক্যাল থেকে নিজেদের শরীরকে মুক্ত রাখাই ভালো।
সূত্র :ভারতীয় সংবাদ মাধ্যম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

চুলে রং করানো স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়!

আপডেট টাইম : ০৯:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০