ডেস্ক: বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি নিয়ে এবার ওয়েব সিরিজ নির্মান করবেন সৃজিত মুখার্জি। যেখানে অভিনয় করবেন দুই বাংলার অভিনেতারা। হইচই প্ল্যাটফর্মে আসবে সিরিজটি।
প্রধান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশারফ করিম এবং টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।
এর আগে মুশকান জুবেরীর চরিত্রর জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেয়ার কথাই বলেন। তবে বিশেষ কারণে এই সিরিজে জয়ার বদলে পরীমনিকে নেয়া হবে ঠিক হয়েছে। আপাতত সৃজিতের ‘ফেলুদা ফেরত’ সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























