ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হোয়াটসঅ্যাপ ডাউন: সংযোগ পাচ্ছেন না ব্যবহারকারীরা

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় চ্যাট অ্যাপ হোয়াটসঅ্যাপ কাজ করছে না বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, তারা অ্যাপটির সংযোগ পাচ্ছেন না এবং নতুন মেসেজ দেখার সময় ত্রুটি দেখাচ্ছে। স্বাধীন বিপর্যয় পর্যালোচনাকারী সংস্থা ডাউন ডিটেক্টর জানিয়েছে, মঙ্গলবার হোয়াটসঅ্যাপ কাজ না করার অনেক খবর আসছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যেসব ব্যবহারকারী অ্যাপসটি কাজ করছে না বলে অভিযোগ করেছেন তাদের অধিকাংশই (৮৮ শতাংশ) হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের অনেকেই জানিয়েছেন, অ্যাপসটি চালু করার সময় কানেক্টিং স্ক্রিন এসে আটকে যাচ্ছে এবং রিফ্রেশ করলেও নতুন মেসেজ আসছে না।

ডাউন ডিটেক্টর জানিয়েছে, মূলত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন বেশি। এই বিষয়ে চূড়ান্ত মুহূর্তে যুক্তরাজ্য থেকেই অন্তত ৬ হাজার রিপোর্ট পেয়েছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ কাজ না করায় বিষয়টি নিয়ে অনেকেই হোয়াটসঅ্যাপের টুইটার অ্যাকাউন্টে অভিযোগ জানাচ্ছেন।

এক্সপ্রেস সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করা হয়। এসময় জানতে চাওয়া হয় সমস্যা সমাধানে কোনও কাজ করা হচ্ছে কিনা। তবে এই বিষয়ে অ্যাপস নির্মাতাদের কোনও বক্তব্য তুলে ধরা হয়নি প্রতিবেদনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হোয়াটসঅ্যাপ ডাউন: সংযোগ পাচ্ছেন না ব্যবহারকারীরা

আপডেট টাইম : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০