ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিল্পকলা সংগ্রহের দুর্লভ অ্যালবাম বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ সম্বলিত দুর্লভ একটি অ্যালবামের সীমিত সংখ্যক কপি বিক্রি করা হবে। এ বিষয়ে ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান ও ইতিহাসবিদ ড. মুনতাসির মামুন এর সম্পাদনায় বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত পেইন্টিং, ম্যুরাল, ভাস্কর্যের ছবি ও তথ্যসম্বলিত বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ অ্যালবামটি প্রকাশ করা হয়।

এটি মূলত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন শাখা অফিস এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রাঙ্গণ ও স্থাপনা সজ্জায় নির্মিত সব ম্যুরাল ও ভাস্কর্য এবং ব্যাংকে সংরক্ষিত পেইন্টিংর ছবি তথ্যসহযোগে বর্ণনাবন্ধ একটি নান্দনিক অ্যালবাম।

এখানে আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, এসএম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, কাইয়্যুম চৌধুরী, মুস্তফা মনোয়ার, মর্তাজা বশীরসহ অসংখ্য প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।

এর বিক্রয় মূল্য ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগ্রহীদের ডিাপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বিভাগে যোগ করতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শিল্পকলা সংগ্রহের দুর্লভ অ্যালবাম বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : ০৭:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০