ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাবার হাত ধরে চলচ্চিত্রে মোহনলালের কন্যা

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন এই শিল্পী।

ব্যক্তিগত জীবনে সুচিত্রা মোহনলালের সঙ্গে সংসার বেঁধেছেন মোহনলাল। এ সংসারে প্রণব মোহনলাল (পুত্র) ও বিস্মায়া মোহনলাল (কন্যা) নামে দুটি সন্তান রয়েছে। এরই মধ্যে পুত্র প্রণব চলচ্চিত্রে পা রেখেছেন। এবার একই অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে কন্যার।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মোহনলাল কন্যা বিস্মায়া চলচ্চিত্রে পা রাখতে চলেছেন। তবে অভিনেত্রী হিসেবে নয়, সহকারি পরিচালক হিসেবে তার অভিষেক হবে। ‘বারুজ’ নামে এ সিনেমা পরিচালনা করবেন মোহনলাল।

চার শত বছর আগের পৌরাণিক গল্প নিয়ে সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন জিজো পুন্নোসে। তিনি ভারতের প্রথম থ্রি-ডি চলচ্চিত্রের নির্মাতা। চলতি বছরের জুন মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্রকোপের কারণে শুরু করতে পারেননি। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে নির্মিত হবে এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাবার হাত ধরে চলচ্চিত্রে মোহনলালের কন্যা

আপডেট টাইম : ১২:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০