ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা হাসপাতালে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন এবং তার শ্বশুর অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে নানাবতীতে ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যার জন্য ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যাকে হাসপাতালে ভর্তি করা হলেও আপাতত তাদের অবস্থা স্থিতিশীল। তাদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেই জানায় তারা। তবে চিকিৎসায় সাড়া দিলেও আরও কিছুদিন তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

গেল ১২ জুলাই অভিষেক টুইট করে জানিয়েছিলেন, ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যার করোনা পরীক্ষা করা হয়েছে। প্রথম পরীক্ষায় নেগেটিভ এলেও দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ আসে তাদের। অভিষেকের মা অবশ্য করোনা নেগেটিভ ছিলেন। তাদের জন্য প্রার্থনাও চেয়েছিলেন তিনি। তিনি আরও জানান, তার বাবা ও তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবেন।

নানাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অমিতাভের অবস্থা বর্তমানে স্থিতিশীল, শুধু মৃদু উপসর্গ রয়েছে। তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। এদিকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রশংসা করে অমিতাভ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। ভক্তদের তাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা হাসপাতালে

আপডেট টাইম : ০৬:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০