ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা অভ্যন্তরীণ রুটে ১০% ছাড় পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাথে অংশীদার হয়ে ব্র্যাক ব্যাংক তার সকল কার্ডহোল্ডারদের বিশেষ ছাড় দিচ্ছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্র্যাক ব্যাংকের সকল ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা এখন ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে বিমানের বেস ভাড়ার উপর ১০% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, কার্ডহোল্ডাররা কোলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর, কয়ালালামপুর, দোহা এবং মাসকট রুটে টিকিট কেনার জন্য বেস ভাড়াতে ৭% ছাড় পেতে পারেন। এজন্য কার্ডহোল্ডারকে কেবলমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মনোনীত বিক্রয় অফিস থেকে বিমানের টিকিট কিনতে হবে।
ছাড়ের অফারটি ৬ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত চলবে।

তবে, এয়ারলাইন্সের ‘ব্ল্যাকআউট’ সময়কালে এই ছাড়ের অফার কার্যকর হবে না। ব্ল্যাকআউটের সময়কাল হলো ২৯শে জুলাই থেকে ৪ঠা আগস্ট ২০২০, ২২শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর, ২০২০ এবং ২৪শে ডিসেম্বর থেকে ৫ই জানয়ারী, ২০২১ পর্যন্ত।

ব্র্যাক ব্যাংকের সকল ডেবিট এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা ছাড়ের এই অফারটি নিতে পারেন। একজন কার্ডহোল্ডার সর্বাধিক চারটি টিকিট (পিতা-মাতা, স্ত্রী এবং শিশু) কিনতে পারবেন এবং এক্ষেত্রে কার্ডহোল্ডারকে অবশ্যই ভ্রমণকারীদের একজন হতে হবে। অন্যের জন্য টিকিট কেনার ক্ষেত্রে এই ছাড় ব্যবহার করা যাবে না। টিকিটগুলি অফেরতযোগ্য। তবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নীতি অনুযায়ী যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে।

বিস্তারিত জানতে, গ্রাহকরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ‘১৩৬০৫’ অথবা ব্র্যাক ব্যাংকের ২৪-ঘন্টা কল সেন্টার ‘১৬২২১’ নাম্বারে কল করতে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা অভ্যন্তরীণ রুটে ১০% ছাড় পাচ্ছেন

আপডেট টাইম : ০৬:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০