ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জনগণকে সর্বোত্তম সেবা প্রদানে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক : কর্মক্ষমতার সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণকে সর্বোত্তম সেবা দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান ড. বেনজীর আহমেদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে খুলনা রেঞ্জ এবং রেঞ্জের অধীন জেলাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ নির্দেশ দেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, ‘ইউনিট কমান্ডারদের তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে এবং তাদের সক্ষমতাকে কা‌জে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে। খুলনা রেঞ্জ এলাকায় যু‌গোপ‌যোগী ও মানসম্মত পুলি‌শি সেবা নিশ্চিত কর‌তে ও মান‌বিক পু‌লি‌শিংয়ের বর্তমান ধারা‌কে আ‌রো সুসংহত কর‌তে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্পগুলোর কার্যক্রম‌ রি‌ভিউ ক‌রতে হবে।’

তিনি আরো ব‌লেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিট পু‌লি‌শিং‌ কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান কর‌তে প্রয়াজনীয় উ‌দ্যোগ নেওয়ার বিকল্প নেই।’

মাদকের ব্যাপারে কঠোর বার্তা দিয়ে আইজিপি বলেন, ‘আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত দেখতে চাই। আপনার এলাকায় হয় আপনি থাকবেন অথবা মাদক থাকবে। মাদক থাকলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকলে মাদক থাকবে না। পুলিশের ভেতরে এবং বাইরে কোনো রকম দুর্নীতি থাকতে পারবে না। পুলিশে কোনো ধরনের দুর্নীতি আমরা দেখতে চাই না।’

তিনি বলেন, ‘প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে এসে প্রযুক্তিভিত্তিক ইনোভেটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্ব আরোপ করতে হবে।’

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত জ্ঞান চর্চার আহ্বান জানিয়েছে ড. বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ সংক্রান্ত আইন কানুন, বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অন্বেষণের মাধ্যমে পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। পেশাগত জ্ঞান ও উত্তম চর্চার বিষ‌য়ে সব সময় আপ-টু-ডেট থাকতে হবে। আমরা দেশের ও মানুষের জন্য কাজ করি। মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দেয়। এর প্রমাণ বর্তমান করোনাকালে পুলিশের প্রতি মানুষের অগাধ ভালোবাসা।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জনগণকে সর্বোত্তম সেবা প্রদানে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

আপডেট টাইম : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০