ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নগর পরিকল্পনায় অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না: আতিক

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে নগরবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার ভোগান্তি সরেজমিনে দেখতে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মিরপুর এলাকা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকার দুর্দশা দেখে মেয়র দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় তিনি ড্রেনেজ ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, নগর পরিকল্পনায় কোনো অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না। কারো গাফিলতি পেলে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে। আমি এখানে এসেছি দেখলাম জলাবদ্ধতায় কি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর।

তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা ওয়াসার। জলাবদ্ধতা হলে মানুষ নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমাদের দোষারোপ করেন। এখানে মেট্রোরেলের উন্নয়নমূলক কাজ হচ্ছে নানাবিধ সমস্যার কারণে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারছে না। তাছাড়া আমাদের খালগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এর জন্য চাই সমন্বিত পরিকল্পনা।

যে সংস্থাই যেখানে কাজ করুক না কেন যথাযথ পরিকল্পনা অনুযায়ী করতে হবে। সেজন্য বলেছি নগর পরিকল্পনায় কোনো অনিয়ম, দুর্নীতি হলে বরদাশত করা হবে না। এখানে শেওড়াপাড়া এলাকার জনগণ দাবি করেছেন তারা এই রাস্তা প্রশস্ত দেখতে চান। আমরাও চেস্টা করব কিভাবে রাস্তাটা আরো প্রশস্ত করা যায়।

এসময় মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশীদ (জনি) এবং ডিএনসিসির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

নগর পরিকল্পনায় অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না: আতিক

আপডেট টাইম : ০৬:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০