ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় অব্যাহত সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) বিতরণের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র এ নিয়ে ষষ্ঠ বারের মতো বাংলাদেশকে সুরক্ষা সরঞ্জাম দিলো।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিরা লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—১ হাজার ২০০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, পুনরায় ব্যবহারযোগ্য ৮ হাজার ফেস মাস্ক, ২০০ মিলিলিটারের ৩ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৯ হাজার জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৬০০ পুনরায় ব্যবহারযোগ্য হ্যাজম্যাট স্যুট, ১০০ ডিসপোজেবল হ্যাজম্যাট স্যুট এবং ৫০০ ফেস শিল্ড। সবগুলো উপকরণ বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে কিনেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সদস্যরা বাংলাদেশে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ডিফেন্স অ‌্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল অ‌্যান্ড প্রিভেনশনের মাধ্যমে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৫৬.৫ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৬:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০