ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পিরোজপুরে এনআরবিসি ব্যাংকের নতুন শাখার কার্যক্রম শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে পিরোজপুরে যাত্রা শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি)।

বুধবার (২২ জুলাই) পিরোজপুরের থানা রোডে নতুন শাখা উদ্বোধন হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলার চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও ব্যাংকের বরিশাল শাখার প্রধান জে কে এ এম মাকসুদ বিন হারুন প্রমুখ।

এসময় প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুখতার হোসেন।

ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, করোনাভাইরাসের এ মহামারির শুরুর সময় থেকেই এনআরবিসি ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশে রয়েছে। কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে এনআরবিসি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এনআরবিসি সব সময় মাঠে থেকে মানুষকে ব্যাংকিং ও চিকিৎসা সেবা দেবে।

অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিট্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

পিরোজপুরে এনআরবিসি ব্যাংকের নতুন শাখার কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০১:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০