ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

দেশে করোনায় মৃত্যু ৫০ জনের,শনাক্ত ২৮৫৬ জন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে আরও ৫০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫৬ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত দুই লাখ ১৬ হাজার ১১০ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৯২টি, নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৯৮টি। এখন পর্যন্ত ১০ লাখ ৭৯ হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ছয় জন, এখন পর্যন্ত সুস্থ এক লাখ ১৯ হাজার ২০৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৯ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুই হাজার ২০৯ জন এবং নারী ৫৯২ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চার জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আট জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রংপুর বিভাগে সাত জন, বরিশাল বিভাগে চার জন, রাজশাহী বিভাগে ছয় জন, সিলেট বিভাগে এক জন এবং খুলনা বিভাগে সাত জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৭ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন তিন জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৯৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ১৬০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৩৩ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২৬ হাজার ৩৪১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৪৫ হাজার ২০১ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৮৫৯ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে চার লাখ ১৯ হাজার ৭৯১ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ৩২৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন তিন লাখ ৬০ হাজার ২০০ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৫৯১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

দেশে করোনায় মৃত্যু ৫০ জনের,শনাক্ত ২৮৫৬ জন

আপডেট টাইম : ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০