ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

অভিনেত্রী সাদিকা পারভীন পপি করোনায় আক্রান্ত

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি।

করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন ভোগার পর তিনদিন আগে নমুনা পরীক্ষা করান পপি। এতে ফল পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন এই নায়িকা।

পপি বর্তমানে খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে তার।

মহামারি করোনা শুরুর আগে থেকে জন্মস্থান খুলনায় চলে যান পপি। দীর্ঘ পাঁচ মাস ধরে সেখানেই অবস্থান করছেন।

‘কুলি’ সিনেমাখ্যাত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শকের ভালোবাসা কুড়ান তিনি। এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘গঙ্গাযাত্রা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। কাজের স্বীকৃতিস্বরূপ তার হাতে উঠেছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

অভিনেত্রী সাদিকা পারভীন পপি করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০