ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশে করোনায় প্রাণ গেলো ৫৪ জনের, শনাক্ত ২২৭৫

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনে।

রোববার (২৬ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি। আগের নমুনাসহ ৮১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৮টি। এ পর্যন্ত মোট ১১ লাখ ১ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, নিহত ৫৪ জনের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৪ জন নারী। এর মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রামের, খুলনার আটজন, রাজশাহীর সাতজন, সিলেটের ছয়জন, রংপুর বিভাগের তিনজন ও বরিশাল বিভাগের একজন রয়েছে।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে আটজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশে করোনায় প্রাণ গেলো ৫৪ জনের, শনাক্ত ২২৭৫

আপডেট টাইম : ০৬:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০