ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু মঞ্চ, কর্নার, তার জীবনীর ওপর ‘ছবি কথা বলে’ স্মারক বোর্ডের উদ্বোধন করা হয়েছে।

রাষ্ট্রদূত গোলাম মসীহ এগুলো উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বুধবার (২৯ জুলাই) রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রবাসে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সঙ্গে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার সাহায্য করবে। এছাড়া যেসব প্রবাসীরা দূতাবাসে সেবা নিতে আসেন তারাও এ কর্নার থেকে বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার ইতিহাসে একমাত্র মহানায়ক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর সারাজীবনের নির্ভিক সংগ্রামের ফল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ নামক ভূ-খণ্ডের লাল-সবুজের পতাকার নির্মাতা তিনি।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণে সব প্রবাসীদের এগিয়ে এসে সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত হতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী নেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সৌদি আরবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু কর্নার নির্মাণে দূতাবাসের কাজে সহায়তা করেন সাংবাদিক ওয়াহিদুল ইসলাম ও প্রবাসী ব্যবসায়ী রফিক হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতার আত্মার মাগফেরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আপডেট টাইম : ০৮:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০