ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

শেখ হাসিনাকে ঈদ-শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি

জ্যেষ্ঠ প্রতিবেদক: কোরবানির ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ জুলাই ) মোদি এই শুভেচ্ছা বার্তা পাঠান।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ‘এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে। আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয়। এই উৎসব দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।’

করোনার বিরুদ্ধে দুই দেশেরই ‘লড়াই’ প্রসঙ্গে শেখ হাসিনাকে মোদি বলেন, ‘আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।’ তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে উঠবে। স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোসহ যেকোনো উপায়ে আপনাদের প্রচেষ্টায় সহায়তা করার জন্য প্রস্তুত আছি।’ ঈদ উপলক্ষে বাংলাদেশের জনগণের সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করেন মোদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

শেখ হাসিনাকে ঈদ-শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি

আপডেট টাইম : ১০:৩৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০