ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে, যাদের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের শিকার ও হুমকির মুখে। তাই করোনা দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে এক হাজার ৭১৭ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

রবিবার (২ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে জানানো হয়, গত ৩১ জুলাই বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড এই ঋণ অনুমোদন করেছে। ঢাকা অফিস জানিয়েছে, মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্টের আওতায় এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পাঁচ বছর পর থেকে এই ঋণ পরবর্তী ৩০ বছরে পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

জানা গেছে, ৪৫ লাখ পরিবারের জন্য পাঁচ লাখ ৩৫ হাজার ৫০০ টন খাদ্যশস্য মজুদ করতে বাংলাদেশ সরকারকে দেওয়া এক হাজার ৭১৭ কোটি (২০২ মিলিয়ন মার্কিন ডলার) টাকার এই ঋণ ব্যবহার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট টাইম : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০