ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

মানুষকে উন্নত জীবন দেওয়াই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মহামারি ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মুখে সরকার খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের সরকার কাজ করছে।

রবিবার (২ আগস্ট) আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ‘শোকের মাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ উদ্বোধন ও শোকের মাসের কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভবন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি, এতিম ও অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমি ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসেবে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি এবং বন্যার এই সময়ে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কর্মহীন, গরিব, এতিম, অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সরকার।’

তিনি বলেন, ‘করোনার এ সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা ভালো কাজ করছে।’ এ সময় তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের সরকার কাজ করছে। এই মাসে আমি আমার বাবা-মা ও ভাইসহ সবাইকে হারিয়েছি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

মানুষকে উন্নত জীবন দেওয়াই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০