ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

নিউজ ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার (৩ আগস্ট) খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়, ব্যাংকসহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠান।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে রোববার (২ আগস্ট)। গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শনিবার পালিত হয় ঈদুল আজহা। রোববারও ছিল ঈদের ছুটি। যদিও শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।

রোববার (২ আগস্ট) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আজ সোমবার থেকে অফিস খুলবে। ঈদের আগে যেভাবে অফিস চলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেভাবেই সবকিছু চলবে।

সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। গার্মেন্টস শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও এবার বাড়ি যেতে পারেননি।

রীতি অনুযায়ী প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী ও সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে তা হচ্ছে না।

এদিকে, পরিবার-পরিজনের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। বিশেষ করে চাকরিজীবীদের ছুটি রোববার শেষ হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের আজ (৩ আগস্ট) থেকে কাজে যোগ দিতে হবে। রোববার রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদফেরত মানুষজনের কিছুটা ভিড় ছিল। তাদের অধিকাংশই সরকারি-বেসরকারি অফিস-আদালতে কর্মরত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আপডেট টাইম : ১২:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০