ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ বুধবার দুপুর ১টা ৫ মিনিটে শুরু হওয়া এই ফোনালাপে দু’দেশের প্রধানমন্ত্রী কভিড-১৯ মহামারি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তা বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে একথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশকে সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আরো বেশি জাপানি বিনিয়োগ চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, কভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন কথা বলার সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

আপডেট টাইম : ০৬:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০