ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

ফেসবুক বাসায় থেকে কাজ করতে দেবে আগামী জুলাই পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের জুলাই পর্যন্ত বাসায় থেকে কর্মীদের কাজ করার সুবিধা দেবে ফেসবুক ইনক। শুধু তাই নয়, বাসায় অফিসের প্রয়োজন মেটাতে তাদের এক হাজার করে ডলার দেওয়া হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া জায়ান্টের এক মুখপাত্র এ খবর দেন।

ফেসবুক বাদেও সম্প্রতি গুগল ও টুইটারের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান একই পদক্ষেপ নিয়েছে। গত ২৮ জুলাই অ্যালফাবেট ইনকের গুগল জানায়, যেসব কর্মী অফিসে যেতে চান না তারা ২০২১ সালের জুনের শেষ পর্যন্ত বাসায় থেকে কাজ করতে পারবেন। আর টুইটার এই সুযোগ দিয়েছে অনির্দিষ্টকালের জন্য।

এক ইমেইল বার্তায় ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘স্বাস্থ্য ও সরকারের বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী এবং আমাদের অভ্যন্তরীণ আলোচনার পর আমরা ২০২১ সালের জুলাই পর্যন্ত কর্মীদের স্বেচ্ছায় বাসায় থেকে কাজ করার সুযোগ দিচ্ছি।’ তিনি আরও যোগ করেছেন, ‘একই সঙ্গে বাসায় অফিসের প্রয়োজনের জন্য আমরা কর্মীদের অতিরিক্ত এক হাজার ডলার দিচ্ছি।

ফেসবুক আরও বলেছে, যেসব এলাকায় সরকারের অনুমোদন রয়েছে এবং দুই মাস ধরে করোনার সংক্রমণ কম হচ্ছে সেখানে সীমিত পরিসরে অফিস খুলবে কোম্পানি। তবে এ বছর শেষ না হওয়া পর্যন্ত আমেরিকা ও লাতিন আমেরিকার বেশিরভাগ কার্যালয় খোলার সম্ভাবনা নেই জানিয়েছে তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ফেসবুক বাসায় থেকে কাজ করতে দেবে আগামী জুলাই পর্যন্ত

আপডেট টাইম : ১২:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০