ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে বিনিয়োগের প্রস্তাব বেড়েছে ৫৩৭.৫১ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের প্রস্তাব বেড়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৫৩৭.৫১ শতাংশ বেশি বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। এই বৃদ্ধির পরিমাণ প্রায় সাড়ে ৪১ বিলিয়ন টাকা। এর ফলে দেশে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

বিডার সর্বশেষ পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী, এই তিন মাসে প্রায় ৫৭ বিলিয়ন টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে।

এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে বিডার কাছে আসা ৪৬টি বিনিয়োগ প্রস্তাবের মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৮টি প্রস্তাব দিয়েছে। তারা ১৫ বিলিয়নের বেশি টাকা বিনিয়োগ করতে চায়। সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের প্রস্তাব পাঁচটি এবং যৌথ বিনিয়োগের প্রস্তাব এসেছে তিনটি। এর পরিমাণ ৪১ হাজার ৫০২.৯৫৪ মিলিয়ন টাকা।

বিডার তথ্য অনুযায়ী, শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সবচেয়ে বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে, যা মোট প্রস্তাবের ৭৭ দশমিক ২৩ শতাংশ। কৃষি শিল্পের জন্য ৬ দশমিক ৮৯ শতাংশ প্রস্তাব পাওয়া গেছে। দেশি ও বিদেশি এই বিনিয়োগ প্রস্তাবের ফলে দেশে ৫ হাজার ৭২১ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে।

দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য ইতোমধ্যে সরকার বেশকিছু আইন ও বিধি-বিধান সংস্কার করেছে। আরো কিছু সংস্কার চলমান আছে। গত ৬ আগস্ট প্রধানমন্ত্রী বিডার নির্বাহী কমিটির বৈঠকে দেশে বৈদেশিক বিনিয়োগ প্রক্রিয়া আরো সহজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

দেশে বিনিয়োগের প্রস্তাব বেড়েছে ৫৩৭.৫১ শতাংশ

আপডেট টাইম : ১২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০