ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

সোমবার চাঁদপুর পৌরসভার নির্বাচন বিষয়ে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনসহ তিন বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (সংস্থাপন- ২) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টায় ইসির সচিবালয়ের সম্মেলন কক্ষে ৬৭তম কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে। বৈঠকে কমিশনাররাও উপস্থিত থাকবেন।

চিঠি থেকে জানা যায়, বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনার জন্য আইনের খসড়া উপস্থাপন ও অনুমোদন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য নির্বাচন এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিলো চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

সোমবার চাঁদপুর পৌরসভার নির্বাচন বিষয়ে ইসির বৈঠক

আপডেট টাইম : ১২:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০